বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুর জামায়াতের শোক

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৮:২০ পিএম
খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুর জামায়াতের শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও দোয়া কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী এবং সেক্রেটারি এডভোকেট মো: শাহজাহান মিয়া।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক যৌথ বার্তায় তারা এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তারা বেগম জিয়ার রূহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন বেগম জিয়ার জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।

Model Hospital

তারা বেগম জিয়ার বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করে বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়া ছিলেন আপসহীন। তিনি স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি গভীর শ্রদ্ধা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। পুরো জাতির মতোই বেগম জিয়াও আওয়ামী লীগের জুলুমের শিকার হয়েছেন।

ফ্যাসিস্ট হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বেগম জিয়াকে কারাভোগ করতে হয়েছে।’

তারা আরও বলেন, ‘চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অর্জিত বিপ্লবের মাধ্যমে বেগম জিয়া সাজানো মামলার কারাদণ্ড থেকে মুক্তি পান।

তিনি আমৃত্যু আপসহীন ভূমিকা পালনের কারণে জাতির কাছে আপসহীন নেত্রী হিসেবে নিজের অবস্থান সৃষ্টি করেছেন। বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক অঙ্গনে বেগম জিয়ার সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।