বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার মৃত্যুতে ফরিদগঞ্জ প্রেসক্লাবে শোকসভা ও দোয়া

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৮:৩১ পিএম
খালেদা জিয়ার মৃত্যুতে ফরিদগঞ্জ প্রেসক্লাবে শোকসভা ও দোয়া

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফরিদগঞ্জ প্রেসক্লাবে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফরিদগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্ব রাজনীতিতে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেন। গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান ছিল অনন্য ও ঐতিহাসিক।
বক্তারা আরও বলেন, বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে তিনি দক্ষতা ও দৃঢ় নেতৃত্বে সংগঠিত ও পরিচালিত করেছেন। তাঁর আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও আপসহীন নেতৃত্বগুণ তাঁকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে দেশের চলমান ক্রান্তিকালে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে সমাদৃত এক প্রভাবশালী নেত্রীকে হারালো।
সাংবাদিক নেতারা সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, আমরা সাংবাদিক সমাজ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
শোকসভায় বেগম খালেদা জিয়ার জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আবদুস ছোবহান লিটন, বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি এম কে মানিক পাঠান, মশিউর রহমান মাস্টার, কার্যনির্বাহী কমিটির সদস্য নারায়ন রবি দাশ, শিমুল হাছান, এস এম ইকবাল, এমরান হোসেন লিটন, জাকির হোসেন সৈকত, জাহিদ হাসান। সদস্য ফাহাদ খান, আব্দুল কাদির, এফ এ মানিক, শামিম হাছানসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মো. হাবিবুর রহমান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital