বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফরিদগঞ্জে গণদোয়া ও মুনাজাত

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৫ পিএম
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফরিদগঞ্জে গণদোয়া ও মুনাজাত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার বাদ আছর ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত গণদোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ। পাশে উপস্থিত সর্বস্তরের মানুষ।

বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুরের ফরিদগঞ্জে গণদোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) বাদ আছর ফরিদগঞ্জ উপজেলা পরিষদ বালুর মাঠে এ গণদোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদের আহ্বানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণদোয়ার পূর্বে সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আ. খালেক পাটওয়ারীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক আপসহীন প্রতীক। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও আন্দোলন দেশের গণতান্ত্রিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইউনুছ হেলালী, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এবং উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অগ্রসৈনিক। তাঁর মৃত্যুতে দেশ এক অভিভাবকতুল্য নেত্রীকে হারালো। এ শোকের সময়ে দল-মত নির্বিশেষে সবাই তাঁর আত্মার মাগফিরাত কামনায় একত্রিত হয়েছে।
সভা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা পূর্ব বাজার জামে মসজিদের খতিব ও মজিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মমিনুল ইসলাম খান।
গণদোয়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital