শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে প্রান্তিক সমবায় সমিতির গ্রাহক হয়রানি, ভুক্তভোগীদের মানব বন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ১:০৪ পিএম
শাহরাস্তিতে প্রান্তিক সমবায় সমিতির গ্রাহক হয়রানি, ভুক্তভোগীদের মানব বন্ধন
স্বপন কর্মকার মিঠুন : শাহরাস্তি উপজেলার শোরসাক বাজারে অবস্থিত প্রান্তিক বহুমুখী সমবায় সমিতির বিরুদ্ধে গ্রাহক হয়রানির প্রতিবাদে ভুক্তভোগিরা মানব বন্ধন করেছে।
গত বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমবায় অফিসের সামনে ওই মানব বন্ধন করেন।
ভুক্তভোগীরা জানান, ২ হাজার গ্রাহকের  আমানতের প্রায় ২শত কোটি টাকা আত্মসাত করার পাঁয়তারা করে আসছে। গত এক বছর যাবত প্রান্তিক সমবায় সমিতি বন্ধ করে দেয়ায় সমিতির সাবেক কমিটি ও বর্তমান কমিটির কাছে আমাদের আমানতকৃত টাকা প্রেরত চাইলে তারা কেউই তেমন পাত্তা দিচ্ছে না।
এতে হাজার গ্রাহক তাদের জমাকৃত আমানত পাওয়র জন্য মানব বন্ধন করতে মাঠে নামতে বাধ্য  হয়েছে। তারা আরো জানান, সাবেক কমিটির সাধারন সম্পাদক মোঃ জসীম ও সংগঠনের বর্তমান কমিটির বিরুদ্ধে যথাযথ কতৃপক্ষের বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীরা আরো জানান, আমাদের মাথার গাম পায়ে ঝরিয়ে বিশ্বাস করে প্রান্তিক বহুমুখী সমবায় সমিতিতে আমানত জমিয়েছি এখন আমাদের হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে রাস্তায় বসিয়েছে।
তারা আরো জানান, প্রান্তিকের বানুমতি খেলের শিকার হয়ে একাধিক পরিবার বাস্তু-ভিটা ছাড়া হয়েছে এবং অনেক স্ত্রী স্বামীর সংসার ছাড়ার উপক্রম হয়ে পড়েছে। তাদের প্রতারণার হাত থেকে বাঁচাতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী গ্রাহকরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital