বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৬:২৬ পিএম
চাঁদপুরে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২ জানুয়ারি শুক্রবার বাদ জুমা চাঁদপুর শহরের নিশি রোড হাওলাদার জামে মসজিদের এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আশেক এলাহী।

দোয়া পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন বলেন, বিএনপির চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা গোটা বাংলাদেশের মানুষের আস্তা ও ভালোবাসার প্রতীক ছিলেন। তার মৃত্যুতে সমগ্র বাংলাদেশের মানুষ গভীরভাবে শোকাহত।

ফলশ্রুতিতে তার জানাজায় দেশের ইতিহাসে সর্বাধিক মুসল্লী অংশগ্রহণ করেছে। আপনারা সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্যেও সবাই দোয়া করবেন।

Model Hospital

তিনি আরো বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারই সবচেয়ে বেশি ত্যাগ শিকার করেছে। দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি এদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। আর তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। দেশের সংকটময় মুহূর্তেও জনগণ ও দেশকে ছেড়ে যাননি। মহান আল্লাহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের (সহ) সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুহম্মদ মোজাম্মেল হক, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর জমাদার, পৌর ছাত্রদলের মেহেদী হাসান, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির ছৈয়াল, শুক্কুর আলী বেপারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা। মিলাদ মাহফিল শেষে মুসল্লিদের মাঝে তবারুক বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।