বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন

কচুয়ায় খালেদা জিয়ার স্মরণে দোয়া অনুষ্ঠিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম
কচুয়ায় খালেদা জিয়ার স্মরণে দোয়া অনুষ্ঠিত

কচুয়া বিতারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড দুর্গাপুর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মিলাদ মাহফিল এবং স্থানীয় বিএনপি কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুরে দুর্গাপুর উত্তরপাড়া স্থানীয় বিএনপি’র কার্যালয়ে উদ্বোধন শেষে দোয়া ও মিলাদ মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে, ওয়ার্ড যুবদলের সভাপতি আলী আরশাদ ভূঁইয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যাংকার মো. মামুনুর রশিদ মোল্লা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার এক আপসহীন নেত্রী। তার নেতৃত্ব ও ত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকের এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার আদর্শ থেকে শিক্ষা নিয়ে সত্য ও ন্যায়ের পথে চলার অঙ্গীকার করছি।

Model Hospital

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আতাউল করিম, সদস্য মাসুদুর রহমান মোল্লা, জামাল হোসেন মোল্লা, বিতারা পূর্ব ইউনিয়ন বিএনপি সভাপতি আনিসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের, ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি বসু প্রধান, সাধারণ সম্পাদক রঈজ উদ্দিন প্রধান, উপজেলা যুবদলের সহকারী সমাজকল্যাণ সম্পাদক আলী আশ্বাদ সিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, বিএনপি নেতা বারেক প্রধান, আব্দুস সালাম, মান্নান মাষ্টার, আছমত আলী, তাজুল ইসলাম, আব্দুল মবিন, ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আল-আমিন, বিতারা পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন মানিক, যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রাব্বি প্রমুখ।

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধনী আয়োজনে সার্বিক সহযোগিতা করেন, জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নেতা মহসিন প্রধান, রবিউল প্রধান, বিল্লাল হোসেন, নুর ইসলামসহ প্রবাসী ফোরামের নেতৃবৃন্দরা।

দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বেগম জিয়ার পরিবারের জন্য মহান রবের দরবারে দোয়া মোনাজাত পরিচালনা করেন, দুর্গাপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা সোলাইমান হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital