শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পূর্ব শাহতলী হাফিজিয়া মাদরাসার উদ্যোগে সংবর্ধনা ও  নূরানী বিভাগের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৯:৩৩ পিএম
পূর্ব শাহতলী হাফিজিয়া মাদরাসার উদ্যোগে সংবর্ধনা ও  নূরানী বিভাগের উদ্বোধন

পূর্ব শাহতলী নূরানী হাফিজিয়া মাদরাসার উদ্যোগে চাঁদপুর প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি সোহেল রুশদীকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো: হানিফ চৌধুরীসহ নেতৃবৃন্দ। ছবি-দৈনিক চাঁদপুর খবর৷

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব শাহতলী নূরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার উদ্যোগে চাঁদপুর প্রেস ক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদীকে সংবর্ধনা ও মাদরাসায় নূরানী বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে।
২জানুয়ারী (শুক্রবার) বাদ জুমা মাদরাসা মিলণায়তনে মাদরাসার পক্ষ থেকে চাঁদপুর প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধণা জানানো হয়।
অনুষ্ঠানে মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি মো: হানিফ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
বক্তব্যে তিনি বলেন, এ মাদরাসাটি এ এলাকায় দ্বীনি শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাদরায় নূরানী বিভাগ খোলা হয়েছে, এটি একটি মহৎ উদ্যোগ। শিক্ষার্থী হলো যে কোন প্রতিষ্ঠানের প্রান৷ তাই শিক্ষার্থী থাকতে হবে। শিক্ষার্থীরা অল্প বয়সে এ মাদরাসা থেকে দ্বীনি শিক্ষার বিষয় আয়ত্ব করতে পারবে। মাদরাসায় নূরানী বিভাগ চালু হচ্ছে, আমি স্বাগত জান্নাছি। সবাই আন্তরিকভাবে কাজ করছে, এটা খুবই ভালো উদ্যোগ। প্রতিষ্ঠানকে সবাই ভালোবাসতে হবে। আমি এ প্রতিষ্ঠানের পাশে আছি। আমি সব সময় মাদরাসায় পাশে আছি৷ কবির ভাইয়ের নেতৃত্বে মাদরাসাটি এগিয়ে যাচ্ছে। আমি মাদরাসার উন্নয়নে কাজ করবো। আমরা সকলে মিলে মাদরাসাটি এলাকায় মডেল হিসেবে তৈরি করতে হবে। ভবিষ্যতে এ প্রতিষ্ঠানের জন্য যা যা করা দরকার তা আমি করবো।
তিনি বলেন, আমি আপোষহীন নেত্রী বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও রুহের মাগফিরাত কামনা করছি। আমি শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করছি।
অনুষ্ঠানে মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা শাহাদাৎ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, ডিবি কর্মকর্তা (অব:) ও মাদরাসা উন্নয়ন কমিটির সভাপতি মো: সাইফুল কবির চৌধুরী, মেহের কলেজের সাবেক প্রফেসর বীর মুক্তিযোদ্ধা মো: ওহেদুজ্জামান বাবলু, সার্বিক ব্যবস্থাপক মো: জহির হোসেন চৌধুরী, সমাজসেবক মো: আব্দুর রহিম গাজী, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: সোহাগ গাজী।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় জহিরুল হক, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: আলমগীর গাজী, কনট্রাক্টর মো: জামাল গাজী, স্থানীয় মো: শুক্কুর গাজী, অভিভাবক মো: কাসেম মিজি, মো: সাজিদ বিন সাইফুল সহ মুসল্লীগণ৷
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মাদরাসার সভাপতি মো: হানিফ চৌধুরী। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাদরাসার ছাত্র হাফেজ মো: জুনায়েদ। শেষে মাদরাসার শিক্ষার্থীদের নুরানী বই তুলে দেন অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital