বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে শীতার্ত মানুষের মাঝে প্রথম আলো বন্ধু সভার শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১২:১৮ এম
চাঁদপুরে শীতার্ত মানুষের মাঝে প্রথম আলো বন্ধু সভার শীতবস্ত্র বিতরণ

চাঁদপুরে প্রথম আলো বন্ধু সভার আয়োজনে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

২ জানুয়ারি শুক্রবার চাঁদপুর শহরের বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক শতাধিক দুঃস্থ, অসহায় মানুষদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতের এই দুর্ভোগে এক টুকরো গরম কাপড় পেয়ে অসহায় মানুষরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। এসময় তারা প্রথম আলো বন্ধু সভার সদস্যদের জন্য মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া করেন।

চাঁদপুর প্রথম আলো বন্ধু সভার সভাপতি রোটারিয়ান মাসুদ হাসান বলেন, শীত মানুষের জন্য কষ্টের হলেও আমাদের জন্য এটি মানুষের পাশে দাঁড়ানোর একটি সুযোগ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন শীতে কষ্ট না পায়, সে দায়বদ্ধতা থেকেই প্রথম আলো বন্ধু সভার এই উদ্যোগ।

Model Hospital

তিনি বলেন, সহমর্মিতা আর মানবিকতা দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে ওঠে। আগামীতেও প্রথম আলো বন্ধুসভা চাঁদপুর এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রথম আলো বন্ধু সভার সহ-সভাপতি ফাতেমা তানজীম, রাসেল সালাউদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পারভেজ, মেহরিন আফরীন, সাংগঠনিক সম্পাদক রনি মাল, সহ সাংগঠনিক সম্পাদক সায়মা আক্তার, অর্থ সম্পাদক শরিফুল হাসান, দপ্তর সম্পাদক আরিফ বাবু, প্রচার সম্পাদক শাহীর বিন আজিজসহ প্রথম আলো বন্ধু  সভার সকল বন্ধুরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital