বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৬:০৫ পিএম
কচুয়ায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

কচুয়ার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে সনদ ও ক্রেস্ট তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।

কচুয়ায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা ,সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলামের সভাপতিত্বে ও একাডেমি সুপারভাইজার একেএম সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সাধারণ সম্পাদক এমদাদ উল্যাহ প্রমুখ।

ছাড়াও বক্তব্য রাখেন,কচুয়া উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ফাউন্ডেশন ও এতিমখানার দায়িত্বশীল লোকজন।

Model Hospital

কচুয়া উপজেলার শ্রেষ্ঠ ৭০ টি সংগঠন ও সমাজসেবীদের সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে শ্রেষ্ঠ মানবিক স্বেচ্ছাসেবক, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধী শিক্ষার্থী, সমাজসেবায় বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং আত্মমানবতার সেবায় কচুয়ার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠনকে পুরস্কৃত করা হয়।

এছাড়া আত্মমানবতার সেবায় কচুয়ার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন–২০২৫ নির্বাচনে সামাজিক আন্দোলন, সাংগঠনিক কর্মকাণ্ড ও টেকসই কার্যক্রমে অবদানের ভিত্তিতে বিভিন্ন সংগঠনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে সম্মাননাপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানানো হয়।

সমাজসেবা দিবস উপলক্ষ্যে প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, সমাজসেবী, স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে গ্রুপ অব কোম্পানি মনপুরা গ্রুপের পক্ষ থেকে টি-শার্ট উপহার দেন মনপুরা গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি মোঃ আনোয়ার হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital