বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মাননা পেলেন বাংলাদেশের আলো সম্পাদক বাবু

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ৮:৫২ পিএম
চাঁদপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মাননা পেলেন বাংলাদেশের আলো সম্পাদক বাবু

বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মফিজুর রহমান খান বাবুকে সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার ২০২৫-২০২৭ কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা, সত্য প্রকাশে নির্ভীক অবস্থান এবং গণমাধ্যমের গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মফিজুর রহমান খান বাবুকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

সম্মাননা গ্রহণকালে মফিজুর রহমান খান বাবু অনুভূতি প্রকাশ করে বলেন,“বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মতো একটি পেশাদার ও ঐতিহ্যবাহী সংগঠনের কাছ থেকে এ সম্মাননা পেয়ে আমি গভীরভাবে কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি। সংগঠনের নেতৃবৃন্দ আমাকে যে মূল্যায়ন করেছেন, তা আমার সাংবাদিক জীবনের এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এই সম্মাননা আমাকে আরও সততা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতার পথচলায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও চাঁদপুর জেলা শাখার সকল নেতৃবৃন্দের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

Model Hospital

অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর-৪ আসনের বিএনপির প্রার্থী লায়ন হারুনুর রশীদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট চৌধুরী ইয়াসিন একরাম সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারীসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital