বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাব সম্মাননা পেলেন বাংলাদেশের আলো সম্পাদক মফিজুর রহমান খান বাবু

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ৮:৫৪ পিএম
চাঁদপুর প্রেসক্লাব সম্মাননা পেলেন বাংলাদেশের আলো সম্পাদক মফিজুর রহমান খান বাবু

ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মফিজুর রহমান খান বাবুকে সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর প্রেসক্লাবের ফ্যামিলি ডে, সাংবাদিক সম্মাননা ও পুরস্কার প্রদান, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর-৪ আসনের বিএনপির প্রার্থী লায়ন হারুনুর রশীদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ।

সম্মাননা গ্রহণকালে অনুভূতি প্রকাশ করে মফিজুর রহমান খান বাবু বলেন, “সাংবাদিকতা আমার কাছে কেবল একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। সত্য, ন্যায় ও মানুষের পক্ষে কথা বলার অঙ্গীকার নিয়েই দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। চাঁদপুরের মতো সাংবাদিকতার ঐতিহ্যবাহী একটি প্রেসক্লাব থেকে এ সম্মাননা পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার।”

Model Hospital
তিনি আরও বলেন, গণমাধ্যমকে স্বাধীন, সাহসী ও জনস্বার্থে কাজ করার সুযোগ করে দিলে সমাজ ও রাষ্ট্র আরও উপকৃত হবে।

অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।