বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাবের ফ্যামিলি ডে ও সাংবাদিক সম্মাননা পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ৮:৫৮ পিএম
চাঁদপুর প্রেসক্লাবের ফ্যামিলি ডে ও সাংবাদিক সম্মাননা পুরস্কার বিতরণ

ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের ফ্যামিলি ডে, সাংবাদিক সম্মাননা, সাংবাদিক পুরস্কার, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬খ্রি.) সকালে প্রেস ক্লাব এর সামনের মাঠে সাংবাদিক সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ফ্যামিলি ডে শুরু হয়।

ক্রীড়া প্রতিযোগিতায় মেয়েদের ৩ টি ও ছেলেদের ৩ টি, সাংবাদিকদের ১টি, সাংবাদিকদের স্ত্রীদের ১ টি ইভেন্ট এবং সভাপতি ও সাধারণ সম্পাদক দলের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ক্রিকেট ম্যাচে জয়লাভ করেন সাধারণ সম্পাদক একাদশ। মধ্যাহ্ন ভোজের পরে শুরু হয় দ্বিতীয় পর্ব সম্মাননা, পুরস্কার, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ। এতে প্রধান অতিথির বক্তব্যে দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।

জাতীয় প্রেসক্লাব সভাপতি কবি হাসান হাফিজ বক্তব্যে বলেন, চাঁদপুরের সাংবাদিকতার একটি গৌরবময় ইতিহাস আছে। চাঁদপুরের অনেক সনামধন্য সাংবাদিক জাতীয় পর্যায়ে কাজ করেছেন। আপনাদের অনুষ্ঠানে রাজনৈতিকসহ বিভিন্ন পেশার লোকদের আমন্ত্রণ জানিয়েছেন। আশা করি সকলে মিলে কাজ করবেন।

Model Hospital

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকরা সঠিকভাবে কাজ করতে পারেনি। সাংবাদিকতা বলতে কিছুই ছিলো না। বাক স্বাধীনতা ছিলো না। টক শোতে কে কথা বলবে, তা গোয়েন্দা সংস্থা ঠিক করে দিত। ন্যক্কারজনক অবস্থায় আমাদের সাংবাদিকতা পৌঁছেছিলো।

তিনি আরো বলেন, গেল বছর ছাত্র-জনতা একটি বিপ্লবী আন্দোলনের মাধ্যমে আমাদের যে স্বাধীনতা এনে দিয়েছে তা যেন ভুলণ্ডিত না হয়। সামনে জাতীয় নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে দেশ ও বিদেশ ষড়যন্ত্র চলছে। এমন পরিস্থিতি গণমাধ্যম যদি সঠিক ভূমিকা পালন না করে তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি হয়ে দাঁড়াবে। পাশাপশি দেশের আইন-শৃঙ্খলাও বিঘ্নিত হবে। কারণ সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখে তাই বিশ্বা করে। এক্ষেত্রে গণমাধ্যমকে সঠিক তথ্য তুলে ধরতে হবে।

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ, চাঁদপুর-৩ আসনে জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম।

শুভেচ্ছা বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সোহেল রুশদী, প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, ইকবাল হোসেন পাটওয়ারী, শরীফ চৌধুরী,

গিয়াস উদ্দিন মিলন, ড্যাফোডিল গ্রুপের যুগ্ম পরিচালক আনোয়ার হাবিব কাজল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম।

প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সম্মাননা দেয়া হয় জ্যেষ্ঠ সাংবাদিক ও ইউএনবির জেলা প্রতিনিধি অধ্যাপক দেলোয়ার আহমেদ, প্রথম আলো জেলা প্রতিনিধি আলম পলাশ ও যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকিরকে।

সাংবাদিক পুরস্কার প্রদান করা হয় এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, ডিভিসির জেলা প্রতিনিধি মো. নজরুল ইসলাম আতিক ও দৈনিক চাঁদপুর কন্ঠের বিশেষ প্রতিনিধি কবির হোসেন মিজি। এছাড়াও সাংবাদিকদের মেধাবি সন্তানদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়। সর্বশেষ ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণকারী ও সাংবাদিক পরিবারের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।