বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মতলব উত্তরে দোয়া মাহফিল

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ৯:০০ পিএম
খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মতলব উত্তরে দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ নুরুল হক সরকার সিআইডির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) সকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর অডিটরিয়ামে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মোঃ নান্নু মিয়া প্রধান।
বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ নুরুল হক সরকার সিআইডি, ছেংগারচর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর, পৌর বিএনপির সহ-সভাপতি আলমগীর সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ফরাজী, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হান্নান লস্কর, পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হৃদয় মিয়াজী।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নাম। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁরা বলেন, দেশনেত্রীর আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- মাওলানা তাজুল ইসলাম জিহাদী।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারী শিক্ষকরা গভীর শ্রদ্ধা ও শোকের সঙ্গে দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।