রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

হাজীগঞ্জে দিনব্যাপী উপস্থাপনা ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ১:৪৭ পিএম
হাজীগঞ্জে দিনব্যাপী উপস্থাপনা ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনলাইন মাল্টিমিডিয়া পপুলার বিডিনিউজ পরিবারের সকল কলাকুশলীদের নিয়ে দিনব্যাপী উপস্থাপনা ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু করে দিনব্যাপী বিভিন্ন বিষয়ভিত্তিক কর্মশালা সন্ধ্যায় সমাপ্ত হয়।

পপুলার বিডিনিউজের প্রকাশক মেহেদী হাছান ফিরোজের সভাপতিত্ব ও এডিটর মনিরুজ্জামান বাবলুর পরিচালনায় অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন আলীগঞ্জ পিটিআই সুপারিনটেনডেন্ট জয়নাল আবেদীন।

এরপর অনলাইন সাংবাদিকতার উপকারিতা ও অপকারিতা বিষয়ক কর্মশালায় ধারণা দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুজন আরিফ, সংবাদ লাইভ ও সংবাদের উৎসহের ধারণা দেন সময় টেলিভিশনের এসোসিয়েট সিনিয়র রিপোর্টার ফারুক আহম্মদ, ফিচার নিয়ে আলোচনা করেন কবি, অনুবাদক ও শিক্ষক মাইনুল ইসলাম মানিক, সংবাদ তৈরি ও বানান রীতি নিয়ে আলোচনা করেন কলামিস্ট ও সাংবাদিক, দৈনিক সংবাদ প্রতিদিনের অনলাইন ইনচার্জ জাকির মজুমদার, উপস্থাপনা ও উচ্চারণ বিষয় নিয়ে আলোচনা করেন দেশ বরেণ্য উপস্থাপক ও ফেমাস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. ইউনুস।

দিনব্যাপী কর্মশালা শেষে মূল্যায়ন পরিক্ষা নেন দৈনিক যুগান্তর পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি খালেকুজ্জামান শামীম।
কর্মশালা শেষে অনুষ্ঠানে পপুলার বিডিনিউজের সেরা প্রতিবেদক ২০২১ হিসেবে মজিব পাটোয়ারীকে ও সেরা ভয়েস আর্টিষ্ট হিসেবে নুরুন নাহার নিশিকে নির্বাচিত করে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এছাড়া কর্মশালায় অংশ গ্রহণ করা প্রত্যেকের মাঝে সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।

Model Hospital

সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন আরমান ও অহনা পাটোয়ারী। কবিতা আবৃত্তি করেন শ্রাবণী দাস। সমাপনী বক্তৃতা করেন পপুলার বিডিনিউজের যুগ্ম সম্পাদক শামসুজ্জামান শামছু মুন্সী ও হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিম।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।