বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফসলী জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

কচুয়ায় বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করায় দোকানীর জরিমানা

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৬:৫১ পিএম
কচুয়ায় বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করায় দোকানীর জরিমানা

অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা ও অবৈধভাবে ফসলী জমি থেকে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৫ জানুয়ারি) চাঁদপুরের কচুয়ায় উপজেলার কচুয়া বাজার ও আশ্রাফপুর ইউনিয়নের চাঙ্গিনী এলাকায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির।

সাম্প্রতিক সময়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে সাধারণ মানুষের অভিযোগের প্রেক্ষিতে কচুয়া বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে সাধারণ ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছেন। হাতেনাতে প্রমাণ মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এক গ্যাস ব্যবসায়ীকে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।

অন্যদিকে, অবৈধভাবে ফসলী জমি থেকে মাটি কাটার দায়ে আশ্রাফপুর ইউনিয়নের চাঙ্গিনী গ্রামে অভিযান চালানো হয়। সেখানে ভেকু (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার কর্মযজ্ঞ চলছিল।

Model Hospital

কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কাটার ফলে পরিবেশ ও কৃষির অপূরণীয় ক্ষতি হওয়ায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় এক ব্যক্তিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে মাটি কাটা ও পরিবহনের সরঞ্জাম জব্দ করার নির্দেশ দেওয়া হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলেন্ডার গ্যাস বিক্রি করে সাধারণ মানুষকে জিম্মি করা এবং ফসলি জমি ধ্বংস করে অবৈধ উপায়ে মাটি কাটায় উভয়ই দন্ডনীয় অপরাধ।

জনস্বার্থে কচুয়া উপজেলার সর্বত্র প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।