শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ মোবিল মজুত ও মোটরসাইকেল পার্টসের নকল স্টিকার বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৭:০৭ পিএম
চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ মোবিল মজুত ও মোটরসাইকেল পার্টসের নকল স্টিকার বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর যৌথ অভিযানে ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ও যৌথ বাহিনীর সমন্বয়ে জেলার বিভিন্ন এলাকায় এলপিজি সিলিন্ডার গ্যাসের ডিলার ও পাইকারি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয় সংক্রান্ত ভাউচার সংরক্ষণের বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান চলাকালে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। মেয়াদোত্তীর্ণ মোবিল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ এবং মোটরসাইকেলের পার্টসের নকল স্টিকার ব্যবহার করে মোড়কজাত করার অপরাধে ‘আলম ব্রাদার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ২,০০,০০০ (দুই লাখ) টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ প্রদান করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে। এ সময় উদ্ধারকৃত নকল স্টিকার ও মেয়াদোত্তীর্ণ মোবিল জব্দ করে তা ধ্বংস করা হয়।

Model Hospital

এছাড়াও নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকার অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে যৌথ বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital