বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদরে দুই সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে প্রশাসনের কম্বল বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৭:১৮ পিএম
চাঁদপুর সদরে দুই সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে প্রশাসনের কম্বল বিতরণ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে তীব্র শীত থেকে অসহায় ও শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে ২ সহস্রাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা।

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে তীব্র শীত থেকে অসহায় ও শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে ২ সহস্রাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এই কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও সার্বিক তদারকি করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা।

এ সময় ইউএনও জামিউল হিকমা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ যেন শীতের কষ্টে ভোগান্তিতে না পড়ে, সে লক্ষ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

ইউএনও আরও জানান, চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ছাড়াও শহরের বিভিন্ন ভাসমান ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে পর্যায়ক্রমে কম্বল বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে হরিজন সম্প্রদায়, বেদে পল্লী, ভাসমান জনগোষ্ঠী, বুদ্ধি প্রতিবন্ধী, হকার, পরিচ্ছন্নতা কর্মী, আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দা, গ্রামীণ মাটির কাজের শ্রমিক, হিজরা জনগোষ্ঠীসহ দরিদ্র ও অসহায় মানুষ। প্রকৃত শীতার্তদের তালিকা অনুযায়ী এসব কম্বল সরাসরি উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এই কার্যক্রম শীতকাল জুড়ে অব্যাহত থাকবে।

Model Hospital

কম্বল বিতরণকালে চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শীতের এই কঠিন সময়ে এমন সহায়তা তাদের জন্য অনেকটাই স্বস্তি এনে দিয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।