বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে লিখিত অভিযোগের পরেও থেমে নেই অবৈধভাবে বালু উত্তোলন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ১:৫২ পিএম
ফরিদগঞ্জে লিখিত অভিযোগের পরেও থেমে নেই অবৈধভাবে বালু উত্তোলন

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলার ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম একলাশপুর এলাকায় কৃষিজমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু উত্তোলন করায় ফসলি জমি ও সাধারন মানুষের চলাচলের একমাত্র সড়ক এবং বসত বাড়ি হুমকির মুখে রয়েছে। প্রতিকার চেয়ে স্থানীয়রা সহকারী কমিশনার ভূমি ও থানায় লিখিত অভিযোগ করেছে।

২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পশ্চিম একলাশপুর গ্রামের অধিবাসী মো. কফিল উদ্দিন তাদের পারিবারিক জমির ক্ষতির অভিযোগ এনে ভূমি অফিস ও ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ ও সরজমিনে গিয়ে দেখাযায়, পশ্চিম একলাশপুর গ্রামের মৃত মো. আজিদ পাটওয়ারীর ছেলে মো. শফিউল্যা পাটওয়ারী ও ড্রেজার ব্যবসায়ী ইউসুফসহ কয়েকজন মিলে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন শুরু করেন। মো. শফিউল্যা পাটওয়ারীর নতুন নির্মাধীন বাড়ির পাশে ও মো. ফিল উদ্দিনের ফসলি জমির পাশে ২টি ড্রেজার মেশিন দিয়ে মাটি কেটে অপরিকল্পিত ভাবে খনন করছেন। বর্তমানে অবৈধ ড্রেজার বালু উত্তোলনের কারণে কফিল উদ্দিনের কৃষিজমি পাশের অংশ ভেঙ্গে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শফিউল্যা পাটওয়ারী ও ড্রেজার ব্যবসায়ী ইউছুফকে কয়েকবার বাঁধা সৃষ্টি করলে শফিউল্যার উপর চড়াও হয়ে তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি ভয়-ভীতি দেখান। অবৈধভাবে বালু উত্তোলনে মেশিন বন্ধ করার দাবিতে এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

Model Hospital

এ বিষয়ে শফিউল্যা পাটওয়ারীকে ড্রেজার চালানোর বিষয়ে জিজ্ঞেস করলে তিনি কিছু না বলেই ঘটনাস্থল থেকে চলে যায়।
এ বিষয়ে ড্রেজার ব্যবসায়ী ইউছুফ বলেন, আমি ১ লক্ষ টাকার বিনিময়ে মাটি ও বালি উত্তোলন করছি।

অভিযোগকারী কফিল উদ্দিন বলেন, পশ্চিম একলাশপুর গ্রামের শফিউল্যার ছেলে মো. হারুন পাটওয়ারী ও ড্রেজার মালিক মোস্তফাকে দিয়ে গত কয়েকদিন যাবত আমার ফসিল জমির পাশে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে ফসলি জমি ভেঙে যাওয়া আশঙ্কা বিরাজ করছে এবং ওই বিলের বিশ একর ফসলি জমির ক্ষতি সাধন করেছে। উপায় না পেয়ে আমি ভূমি অফিস ও থানায় লিখিত অভিযোগ করছি।

এ বিষয়ে অভিযোগের তদন্ত কারী অফিসার ফরিদগঞ্জ থানার এস.আই বরকত উল্লা জানান, আমি ঘটনাস্থলে গিয়ে ড্রেজার বন্ধ করে দিয়েছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital