বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শীতার্তদের মাঝে ফরিদগঞ্জ প্রেসক্লাবের কম্বল বিতরণ

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৭:৩৯ পিএম
শীতার্তদের মাঝে ফরিদগঞ্জ প্রেসক্লাবের কম্বল বিতরণ
প্রচণ্ড শীতে জনজীবন যখন বিপর্যস্ত ঠিক সেই মুহূর্তে শীতার্ত হতদরিদ্র, অসহায় ও প্রকৃত ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণের মধ্যদিয়ে তাঁদের পাশে দাড়ালো ফরিদগঞ্জ প্রেসক্লাব।
সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে কম্বল বিতরণ করা হয়।
প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মো. মামুনুর রশিদ পাঠান বলেন, প্রেসক্লাবের সাংবাদিকরা লেখনির মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকে। এছাড়াও সংগঠনের উদ্যোগে বিভিন্ন সময়ে অসহায়-দরিদ্র ও সুবিদা বঞ্চিতদের সহায়তা করে আসছে সাংবাদিকরা। তারই অংশ হিসেবে আজকে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হলো মানবসেবা। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
বক্তব্য শেষে প্রায় দেড় শতাধীক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। শীতের কম্বল হাতে পেয়ে অনেক অসহায় ও দুস্থ মানুষ খুশির কান্নায় ভেঙে পড়েন। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাতহ থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
এসময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আ. ছোবহান লিটন, বর্তমান কমিটির সহসভাপতি মশিউর রহমান, যুগ্ম সম্পাদক নারায়ন রবিদাস, আইসিটি সম্পাদক গাজী মমিন, সদস্য মেহেদী হাসান, ফাহাদ খাঁন, আমান উল্যাহ খাঁন ফারাভী, শামীম হাসান,এফএ মানিক, সাখাওয়াত হোসেন মিন্টু প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital