বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১০:৩০ পিএম
ফরিদগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত

চাঁদপুরের ফরিদগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টা থেকে উপজেলা কার্যালয়ে এ সম্মেলন হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মিনহাজুল ইসলাম।

সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংখ্যালঘু বিষয়ক সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চাঁদপুর–৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শাইখুল হাদিস আল্লামা মকবুল হোসাইন।

Model Hospital

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহসভাপতি কে এম মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু মুসা, মাওলানা নুরুল্লাহ ও শফিকুর রহমান রাজু।

বক্তারা ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শ ও সংগঠিত আন্দোলনের মাধ্যমে সমাজ সংস্কারে ভূমিকা রাখার আহ্বান জানান। তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন।

সম্মেলন শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার তিন সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন মো. মিনহাজুল ইসলাম, সহসভাপতি মো. হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital