বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শিক্ষা উৎসব থেকে শিক্ষার্থীদের বিশ্ব মঞ্চে যাত্রা, চাঁদপুর রোবোটিক্স ক্লাবের শুভ সূচনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৭:৫৫ পিএম
শিক্ষা উৎসব থেকে শিক্ষার্থীদের বিশ্ব মঞ্চে যাত্রা, চাঁদপুর রোবোটিক্স ক্লাবের শুভ সূচনা

‘রোবোটিক্স, উদ্ভাবন ও শিক্ষার্থীদের স্বীকৃতি: ভবিষ্যতের প্রস্তুতি—আগামী প্রজন্ম, আগামীর প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর রোবোটিক্স ক্লাবের শুভ সূচনা ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

৬ জানুয়ারি মঙ্গলবার চাঁদপুর রোবোটিক্স ক্লাবের আয়োজনে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুপ্রেরণামূলক পরিবেশে এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। যার পরিচালনায় ছিল ড্রিমস অব বাংলাদেশ এবং ব্যবস্থাপনায় আলোকিত প্রজন্ম।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের সাবেক শিক্ষার্থী এবং ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার (Member In Charge of Welfare) মারজুক মুঈদ ঐশ্বর্য।

এছাড়াও উপস্থিত ছিলেন ড্রিমস অব বাংলাদেশ-এর সিইও মাহাদির ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আলমগীর হোসেন বাহার।

Model Hospital

শুভ সূচনার অংশ হিসেবে কেক কাটা হয় এবং চাঁদপুরের তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাতে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রাপ্তরা হলেন, চাঁদপুরের তিন কৃতি শিক্ষার্থী সাকিব, মাহাদির ও অরিত্র। তারা ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শুধু চাঁদপুর জেলা নয়, বরং সমগ্র বাংলাদেশকে বিশ্বমঞ্চে গর্বিত করেছেন।

এছাড়াও সংবর্ধিত হন চাঁদপুরের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া সুলতানা, যিনি স্কাউটিংয়ে তিনটি অ্যাওয়ার্ড অর্জন করেছেন এবং ভবিষ্যতে বিদেশে আন্তর্জাতিক ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পাবেন —যা চাঁদপুর জেলা ও বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।

আরও সংবর্ধনা প্রদান করা হয় আলোকিত প্রজন্ম সংগঠনের প্রতিষ্ঠাতা , লিলি অব দা ভ্যালি প্রি স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চাঁদপুর রোবোটিক্স ক্লাবের চেয়ারম্যান আবরার ইসলাম আরিয়ানকে। তিনি ইতালি, নেপাল, কাতার ও দুবাইয়ে বিভিন্ন শিক্ষামূলক , সাংস্কৃতিক মূলক ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রোগ্রামে সুযোগ পেয়েছে এবং চাঁদপুর জেলা তথা সমগ্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। আরিয়ানের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে চাঁদপুর জেলার সম্মান তুলে ধরেছেন।

অনুষ্ঠানে ড্রিমস অব বাংলাদেশ সম্পর্কে জানানো হয়, এটি একটি এমন প্ল্যাটফর্ম যা ইতোমধ্যে বাংলাদেশের সম্মান বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে। সংগঠনটি যুক্তরাষ্ট্রের নাসা, মাইক্রোসফট, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুনাম ও একাধিক পুরস্কার অর্জন করেছে।

বর্তমানে ড্রিমস অব বাংলাদেশ তাদের “Future Innovators of Bangladesh Campaign: Session–01” উপলক্ষে চাঁদপুর জেলায় কার্যক্রম পরিচালনা করছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশব্যাপী তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবন ও প্রযুক্তি চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে পর্যায়ক্রমে বাংলাদেশের ৬৪টি জেলায় কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিলি অব দ্য ভ্যালি প্রি-স্কুল-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ওবেট স্কাউট গ্রুপ-এর সদস্যবৃন্দ এবং চাঁদপুরের বিভিন্ন তরুণ সামাজিক সংগঠন— আলোকিত প্রজন্ম, মানবিক প্রজন্ম ও তারুণ্যের আলো। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন আলোকিত প্রজন্ম সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং লিলি অব দা ভ্যালি প্রি স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং চাঁদপুর রোবোটিক্স ক্লাব-এর চেয়ারম্যান আবরার ইসলাম আরিয়ান। তিনি বলেন, ভবিষ্যতে চাঁদপুর রোবোটিক্স ক্লাব শুধু চাঁদপুর জেলা নয়, বরং বিশ্বপর্যায়ে ছড়িয়ে যাবে। তিনি জানান, রোবোটিক্স, উদ্ভাবন, সামাজিক কার্যক্রম ও স্কাউটিংসহ বিভিন্ন ক্ষেত্রে আগ্রহী মেধাবী শিক্ষার্থীদের এক ছাতার নিচে এনে একটি Talented Hub গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, চাঁদপুরে অসংখ্য মেধাবী শিক্ষার্থী রয়েছে যাদের যথাযথ প্ল্যাটফর্মের অভাব রয়েছে। সেই প্ল্যাটফর্ম তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং সবার সহযোগিতায় ভবিষ্যতে চাঁদপুর থেকে সারা বাংলাদেশজুড়ে একটি শক্তিশালী Talented Hub গড়ে তোলা সম্ভব হবে। সর্বশেষ ক্লাবের চেয়ারম্যান বক্তব্য প্রদান শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital