বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের মহামায়ার বাবলুর মৃত্যু!

মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৮:০৩ পিএম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের মহামায়ার বাবলুর মৃত্যু!
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুর সদর উপজেলার মোঃ বাবলু ভুঁইয়া (২১) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। সে উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্ব লোধেরগাঁও গ্রামের মৃত আবুল কালাম ভুঁইয়ার ছেলে।
নিহতের সহকর্মী ও পার্শ্ববর্তী বাড়ির মিন্টু হাজীর ছেলে রহমান হৃদয় ঘটনাটির সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) সৌদি আরবের স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটের দিকে দেশটির রিয়াদ শহরের আল আরিথ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে আরো জানা যায়, পরিবারের স্বচ্ছলতা নিয়ে আসার স্বপ্ন নিয়ে ২০২৪ সালের ১৭ আগস্ট সৌদি আরবের রিয়াদ নগরীতে যান বাবলু ভুঁইয়া। তিনি সৌদি আরবে ফুড ডেলিভারি নিয়ে কাজ করতেন।
প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে রিয়াদ শহরের আল আরিথ নামক স্থান দিয়ে মোটরসাইকেল যোগে ফুড ডেলিভারি দিতে যাওয়ার পথে পেছন থেকে আসা দ্রুত গতির একটি প্রাইভেটকার বাবলুকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে বাবলু ভুঁইয়ার মাথা থেঁতলে গিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পরে কাস্টমার বাবলুকে ফোন দিয়েও সাড়া না মেলায় কোম্পানির কাছে অভিযোগ করেন। কোম্পানির লোকজন ও অন্য কর্মীরাও বাবলুর সাথে যোগাযোগ করার চেষ্টা করে মোবাইল বন্ধ পাওয়া যায়।
এমন সময়ে এক পাকিস্তানি প্রবাসী দুর্ঘটনার বিষয়টি তাদেরকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে বাবলুর ব্যবহৃত মোটরসাইকেল দেখে পুলিশকে জিজ্ঞাসা করলে তারা হাসপাতালে যোগাযোগ করার কথা বলেন। পরে একটি হাসপাতালে গিয়ে তারা বাবলুর লাশ সনাক্ত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital