বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ও সম্পাদককে শুভেচ্ছা জানাল মাদকদ্রব্য অধিদপ্তর

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১১:৩৬ পিএম
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ও সম্পাদককে শুভেচ্ছা জানাল মাদকদ্রব্য অধিদপ্তর
চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, বর্তমান কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন এবং প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম।
ফুলেল শুভেচ্ছা জানিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্ব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা তৈরিতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। ভবিষ্যতেও গণমাধ্যমের সঙ্গে আমাদের সমন্বয় ও সহযোগিতা অব্যাহত থাকবে।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মাদক সমাজের জন্য একটি বড় অভিশাপ। মাদকবিরোধী যেকোনো উদ্যোগে চাঁদপুর প্রেসক্লাব সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে। প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনস্বার্থে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
সাধারণ সম্পাদক এম এ লতিফ বলেন, চাঁদপুর প্রেসক্লাব সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসী। মাদকসহ সকল সামাজিক অপরাধের বিরুদ্ধে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা আরও জোরদার করতে আমরা একসঙ্গে কাজ করব।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital