চাঁদপুরস্থ ফরিদগঞ্জবাসীর সাথে মাও. বিল্লাল হোসাইন মিয়াজীর মতবিনিময়
চাঁদপুরে অবস্থানরত ফরিদগঞ্জ বাসীকে নিয়ে ফরিদগঞ্জ ফোরামের মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্য রাখছেন ফরিদগঞ্জ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
চাঁদপুরে অবস্থানরত ফরিদগঞ্জ বাসীকে নিয়ে চাঁদপুর- ৪ ফরিদগঞ্জ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ জানুয়ারী বুধবার বাদ এশা জেলা জামায়াত কার্যালয় চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য, ফরিদগঞ্জ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারী ও আসন পরিচালক হারুন আর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুস হেলাল।

চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফোরামের সভাপতি বিশিষ্ট ব্যাংকার মাওলানা মো: মোশারফ হোসেনের সভাপতিত্বে চাঁদপর শহর জামায়াতের আমীর এড: শাহজাহান মিয়া, সেক্রেটারী শেখ বেলায়েত হোসেন, ফরিদগঞ্জ উপজেলা সেক্রেটারী সাখাওয়াত হোসেন, পৌর সেক্রেটারী ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে শিক্ষাক, ব্যাংকারসহ বিভিন্ন পেশার গন্যমাণ্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।





