বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শনিবার চাঁদপুর আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তামান্না হক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৫:৫৫ পিএম
শনিবার চাঁদপুর আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তামান্না হক

জনপ্রিয় প্লেব্যাক ও ফোক সিঙ্গার তামান্না হক শনিবার (১০ জানুয়ারি) চাঁদপুরে আসছেন।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত ফ্যামিলি ডে, পিঠা উৎসব, আইন পেশায় ৩৫ ঊর্ধ্ব আইনজীবী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি সংগীত পরিবেশন করবেন।

জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এ আয়োজনে দিনব্যাপী নানা আয়োজনের পাশাপাশি সন্ধ্যায় সাংস্কৃতিক পর্বে তামান্না হকের পরিবেশনায় জনপ্রিয় গানগুলো উপভোগ করবেন উপস্থিত অতিথি ও আইনজীবী ও তাদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে অংশগ্রহণ প্রসঙ্গে তামান্না হক বলেন, “চাঁদপুরে গান গাওয়ার সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। চাঁদপুরের শ্রোতাদের সঙ্গে আমার আলাদা একটা আত্মিক সম্পর্ক রয়েছে। এখানে গান গাওয়ার প্রতিটি মুহূর্তই আমার কাছে বিশেষ।

Model Hospital

জেলা আইনজীবী সমিতির ফ্যামিলি ডে ও পিঠা উৎসবের মতো একটি পারিবারিক ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নিতে পেরে আমি সত্যিই আনন্দিত ও সম্মানিত বোধ করছি। আশা করছি, উপস্থিত দর্শক-শ্রোতাদের জন্য আমার জনপ্রিয় ও প্রিয় গানগুলো দিয়ে একটি সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার চেষ্টা থাকবে।” আইনজীবী সমিতির এমন পারিবারিক ও সাংস্কৃতিক আয়োজন সত্যিই প্রশংসনীয়।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ জসিম উদ্দিন (মেহেদী হাসান)- জানান, আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের মিলনমেলায় আনন্দঘন পরিবেশ তৈরি করতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে পিঠা উৎসব, শিশু-কিশোরদের বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি থাকছে জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণ।

জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর আগমনকে ঘিরে চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনে ইতোমধ্যে উৎসবমুখর আমেজ সৃষ্টি হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।