শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ঢাকায় যাওয়ার পথে বাসের হেলপার শরিফ নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৯:৪৪ পিএম
ঢাকায় যাওয়ার পথে বাসের হেলপার শরিফ নিখোঁজ

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার এলাকা থেকে বাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে পত্রিকার বিলিকারক মোঃ এনামুল হক মজুমদারের ভাগিনা মোঃ শরিফ হোসেন (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ শরিফ হোসেন মৃত তাজুল ইসলামের ছেলে এবং নিপা আক্তারের সন্তান। তার বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকার মনিনাগ মজুমদার বাড়ি।

পারিবারিক সূত্রে জানা যায়,গত ১৮ অক্টোবর ২০২৫ ইং তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে তিনি নিজ বাড়ি থেকে হাজীগঞ্জ বাজার হয়ে বাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে।

নিখোঁজ শরিফ হোসেন পেশায় ঢাকা টু কক্সবাজার রুটের শ্যামলী পরিবহনের একজন হেলপার ছিলেন।

Model Hospital

এ ব্যাপারে নিখোঁজ শরিফের বোন রোজিনা আক্তার ঢাকার সূত্রাপুর থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়রি (জিডি) করেছেন। যার নং ৩০,তারিখ ০১.১২.২০২৫। যদি কেউ নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নম্বর: ০১৮৩১-৪৬১২১৪।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital