বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৯:৫২ পিএম
চাঁদপুর প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের প্রথম সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী। সভা পরিচালনা করেন নবাগত সাধারণ সম্পাদক এম এ লতিফ।

সভায় সভাপতির বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

Model Hospital

তিনি বলেন, চাঁদপুর প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের কল্যাণ ও প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে এই কমিটি নিরলসভাবে কাজ করবে। সকল সদস্যের সহযোগিতাই আমাদের শক্তি। চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃত্বে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল পর্যায়ের সাংবাদিকদের পাশে থাকবে চাঁদপুর প্রেসক্লাব।

তিনি আরো বলেন, আমি আপোষহীন নেত্রী তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদী ও প্রেস ক্লাবের যে সকল সদস্যরা মারা গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি।

চাঁদপুর প্রেস ক্লাব এর গঠনতন্ত্র মোতাবেক কমিটি গঠন করা হয়েছে। বিশেষ করে নীতি নির্ধারনী পরিষদ, কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদে ২০২৬সালের কমিটি নির্বাচিত ও অনুমোদন করা হয়েছে। আমি প্রেস ক্লাবের নীতি-নির্ধারনী কমিটির সদস্য সহ সকল পর্যায়ের সদস্যদের ধন্যবাদ জানাই। আমরা সকল সদস্যদের সহযোগিতায় প্রেস ক্লাব পরিচালনা করতে চাই। আপনাদের সকলের সহযোগিতায় আমরা প্রেস ক্লাবকে এগিয়ে নিতে পারবো। চাঁদপুর প্রেস ক্লাব ঐতিহ্যবাহী প্রেসক্লাব। আমাদের সাংবাদিকদের মধ্যে ঐক্য রয়েছে।

এছাড়া সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, সিনিয়র কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট শাহজাহান মিয়া, মুনির চীেধুরী, সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন, কাদের পলাশ।

বক্তারা নব-গঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করে চাঁদপুর প্রেস ক্লাবের সুনাম অক্ষুন্ন রাখার আহ্বান জানান।

সভায় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন, মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম আর ইসলাম বাবু, সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, তথ্য প্রযুক্তি ও সেমিনার সম্পাদক মো: জাকির হোসেন, সম্পাদক মো. জাকির হোসেন, নির্বাহী সদস্য ফারুক আহম্মদ, একে আজাদ, মো. নেয়ামত হোসেন, মুহাম্মদ ইলিয়াস পাটওয়ারী।

সভা শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন। পরে আপোষহীন নেত্রী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদী, চাঁদপুর প্রেস ক্লাবের মরহুম সদস্য, প্রয়াত সদস্য, অসুস্থ্য সদস্য, জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত ও ২০২৬সালের কার্যনির্বাহী পরিষদের সাফল্য কামনায় দোয়া ও মোনাজাত করা করা হয়।

সভায় প্রেসক্লাবের ২০২৬ সালের বার্ষিক পরিকল্পনা উপস্থাপন করা হয়। কর্ম-পরিকল্পনায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, সদস্যদের কল্যাণমূলক কার্যক্রম, সাংগঠনিক শৃঙ্খলা জোরদার, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।এছাড়া বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় প্রেস ক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ কমিটির কার্যনির্বাহী পরিষদের সকলকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করেন। সভা শান্তিপূর্ণ পরিবেশে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital