বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চর্যাপদ সাহিত্য একাডেমির শিক্ষাবৃত্তি পেলো দুই শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১০:০৩ পিএম
চর্যাপদ সাহিত্য একাডেমির শিক্ষাবৃত্তি পেলো দুই শিক্ষার্থী

প্রথম বারের মতো শিক্ষাবৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি। শিক্ষা ক্ষেত্রে উৎসাহ বাড়াতে শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকা দুজন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি-২০২৬ প্রদান করা হয়।

বৃহস্পতিবার ৮ জানুয়ারি সন্ধ্যায় চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্তদের হাতে নগদ টাকা, সনদ, টি-শার্ট, ক্যাপ ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে, মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রেলওয়ে কিন্ডারগার্টের অধ্যক্ষ মাহমুদা খানম ও প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির সহ-সভাপতি শিউলী মজুমদার, নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, পরিচালক ফেরারী প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাঈদ হোসেন অপু চৌধুরী, ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের কর্ণধার সাইফুল খান রাজীব, সাহিত্যানুরাগী আকবর হোসেন লিটন, খাজিদা মুন্নী ও লিজা ইসলাম।

Model Hospital

মেধাবী শিক্ষার্থী উদীয়মান গিটারশিল্পী ঐশী ঘোষ ও উদীয়মান আবৃত্তিশিল্পী রাইসা ইসলাম তাসনীম এ বছর বৃত্তি অর্জন করেন।

সভাপ্রধান আয়েশা আক্তার রুপা বলেন, এই বৃত্তি করুণা প্রদর্শন নয়, এটা তাদের অর্জন। মেধা ও যৌগ্যতার ফলে আজ তারা বৃত্তি পেয়েছে। একদিন তারাই আবার অন্য কোনো মেধাবীদের বৃত্তি দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাবে। ভেবে আমার আনন্দ হচ্ছে, বৃত্তিপ্রাপ্ত দুজনেই নারী। আমাদের দেশের নারীরা যে মেধা ও যৌগ্যতায় এগিয়ে আছে এটাও তার একটি অন্যতম উদাহরণ।

চর্যাপদ একাডেমির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, সুশিক্ষা সমাজকে আলোকিত করে। সঠিক প্রণোদনার অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী শিক্ষা থেকে ঝরে পড়ে। এতে দেশ ও জাতি বারবার সংকটের মুখে পড়তে হয়। রাষ্ট্রের পাশাপাশি বেসরকারিভাবে মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হলে ধীরে ধীরে সে সংকট কেটে যাবে।

তিনি আরও বলেন, শিক্ষা খাতে রাষ্ট্রের আরও বেশি গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে বেসরকারিভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোও আরও উদার হতে হবে। বাণ্যিজিক চিন্তা না করে সেবার চিন্তা মাথায় নিয়ে এসব কাজে যুক্ত হলে অনেক মেধাবী শিক্ষার্থী দেশে ও বিদেশে যোগ্যতার সাক্ষর রাখার সুযোগ পাবে।

প্রথমবারের মতো প্রবর্তিত শিক্ষাবৃত্তি হিসেবে নগদ অর্থ, সনদ, টি-শার্ট, ক্যাপ ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

দেশীয় শীতের পিঠায় আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital