বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি কাউছার হোসেন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ২:২২ এম
কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি কাউছার হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কচুয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, কর্মীবান্ধব ও নির্যাতিত নেতা মোঃ কাউছার হোসেন।

গত (৮ই জানুয়ারি ) বৃহস্পতিবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীদের সিদ্ধান্তক্রমে তাকে এই পদে নির্বাচিত করেন। কাউছার হোসেন তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও গোহট উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদে দলের দুঃসময়ে সফলতা ভাবে দায়িত্ব পালন করেছেন। দলের দুঃসময়ে বহু হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি জনপ্রিয় ও কর্মীবান্ধব নেতা হিসেবে বেশ পরিচিতি লাভ করেছেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান,দীর্ঘদিন ধরে কাউছার হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের প্রতি অগাধ বিশ্বাস, আন্তরিকতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন দক্ষ ও আদর্শবান সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

বিশেষ করে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন হামলা মামলা ও বিভিন্ন বাধা অপেক্ষা করেও দলীয় নেতাকর্মীদের খোঁজখবর, সংগঠনের কার্যক্রমে কঠিন ভূমিকা রেখেছেন। নিজের ব্যবসা বাণিজ্যের উপার্জনের টাকা দিয়ে দলীয় সকল কর্মকান্ড বাস্তবায়নসহ নেতাকর্মীদেরকে পিছনে ব্যয় করেছেন।

Model Hospital

কাউসার হোসেনের নিজ গ্রাম আইনগিরি এলাকায় সামাজিক কর্মকান্ডে তার বেশ সুনামের সাথে পরিচিতি লাভ করেছেন। তার এই নেতৃত্ব, কর্মনিষ্ঠা ও অবদানের যথাযথ মূল্যায়ন হিসেবেই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত করেছেন।

এই দায়িত্ব পাওয়ার পর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউছার হোসেন বলেন, “দলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ কচুয়া আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মনোনীত প্রার্থী ড.আনম এহছানুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের সিনিয়র সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে দলের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে আমি আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।

কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি পদে কাউছার হোসেনকে নির্বাচিত করায় উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital