বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রার্থিতা ফিরে পেলেন চাঁদপুর-২ আসনে মুফতি মানসুর আহমদ সাকী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৫:৫৮ পিএম
প্রার্থিতা ফিরে পেলেন চাঁদপুর-২ আসনে মুফতি মানসুর আহমদ সাকী
চাঁদপুর-২ (মতলব উত্তর- দক্ষিণ) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী আপিল শুনানিতে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।
আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়াম (বেজমেন্ট-২)-এ অনুষ্ঠিত শুনানিতে তার দায়ের করা আপিল আবেদন মঞ্জুর করেন নির্বাচন কমিশন। এ সময় কমিশন তার দাখিলকৃত মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে।
এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ে হলফনামায় স্বাক্ষর না থাকার খোঁড়া অজুহাতে চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল করেছিল। পরে তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন।
আপিলে মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুফতি মানসুর আহমদ সাকী সন্তোষ প্রকাশ করেন। গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আলহামদুলিল্লাহ আপিলে নির্বাচন কমিশন আমাকে বৈধ ঘোষণা করেছেন।
তিনি আরও বলেন, আইনানুগ ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী মাঠে থেকে জনগণের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও কর্মসূচি তুলে ধরবেন তিনি। সেই সাথে অবহেলিত মতলববাসির প্রত্যাশা পূরণে তিনি কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।
মুফতী মানসুর আহমদ সাকীর প্রার্থিতা ফিরে পাওয়ায় এ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital