বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জের পাতানিশে শতাধিক অসহায় ও দুঃস্থদের মাঝে গ্লোবালের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৬:১৭ পিএম
হাজীগঞ্জের পাতানিশে শতাধিক অসহায় ও দুঃস্থদের মাঝে গ্লোবালের কম্বল বিতরণ

চাঁদপুরের হাজীগঞ্জ পাতানীশে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়।

চাঁদপুরের হাজীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে গ্লোবাল কনজুমার এন্ড হিউম্যান রাইটস ফোরাম।
শনিবার বিকালে হাজীগঞ্জ উপজেলার পাতানিশ বাজারে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজিব সর্মা, গ্লোবাল বোড অব ট্রাস্টি চেয়ারম্যান আলী হাসান রেজা, হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম, ট্রাস্ট্রের ভাইস চেয়ারম্যান আহাদ হোসেন পাটোয়ারী, নির্বাহী পরিচালক মনির হোসেন গাজী।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট্রের চাঁদপুর জেলা সভাপতি মোহাস্মদ মাসুদ আলম খান।
শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে এলাকার আইন শৃংখলা ও মাদকের বিরুদ্ধে নানা প্রকার পদক্ষেপ নেয়া ও সমাজ সচেতন করায় সকলকে দায়ীত্ববান হবার আহবান।
এসময় তিন শতাধীক অসহায় শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital