শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে এক মোটরসাইকেল ধরতে গিয়ে ৪টি মোটরসাইকেলসহ চোর গ্রেপ্তার

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৬:২০ পিএম
ফরিদগঞ্জে এক মোটরসাইকেল ধরতে গিয়ে ৪টি মোটরসাইকেলসহ চোর গ্রেপ্তার

ফরিদগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত ৪টি মোটরসাইকেলসহ চোর গ্রেফতার।

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পুলিশের অভিযানে চোরাইকৃত চারটি মোটরসাইকেলসহ একজন চোরকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের নির্দেশে এসআই নুরুল আলম সঙ্গীয় ফোর্সসহ চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় সক্রিয় মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা মো. সুমন (৩৯)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চারটি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার টুটন ঘোষের ব্যবহৃত একটি টিভিএস ১১০ সিসি মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় দায়েরকৃত লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চাঁদপুর সদর এলাকায় অভিযান চালিয়ে মো. সুমনকে আটক করা হয়।
গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে Redion TVS 110cc, Pulsar 150cc, Zaara 100cc এবং Platina 100cc—মোট চারটি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. সুমন (৩৯) লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরপাগলা ফরাজী বাড়ির আলী হোসেনের ছেলে। সে বর্তমানে চাঁদপুর সদর উপজেলার ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্প এলাকায় বসবাস করছিলেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, একটি মোটরসাইকেল চুরির অভিযোগের তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরকে শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় চারটি চোরাইকৃত মোটরসাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital