শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ১৫টি যানবাহন জব্দ, ৮০ হাজার টাকা জরিমানা

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৮:৪৮ পিএম
ফরিদগঞ্জে ১৫টি যানবাহন জব্দ, ৮০ হাজার টাকা জরিমানা

ফরিদগঞ্জে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করেছেন থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন।

সারাদেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জেও সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনসাধারণের মধ্যে আইন মানার প্রবণতা বৃদ্ধি করতে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড ও কালির বাজার চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভ্রাম্যমাণ মোবাইল কোর্টে বিভিন্ন ধারায় মোট ১৫টি মামলা দায়ের করা হয় এবং ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কাগজপত্র অসম্পূর্ণ থাকায় ১৫টি যানবাহন জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) এমদাদুল হক, ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (সড়ক ও যানবাহন) মোশারফ হোসেন, থানার সেকেন্ড অফিসার আমজাদ আলী চৌধুরীসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা।
অভিযানের বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন বলেন, সারাদেশের ন্যায় ফরিদগঞ্জেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে কাগজপত্র যাচাই করা হয়। আইন লঙ্ঘনের দায়ে মামলা, জরিমানা এবং যানবাহন জব্দের ব্যবস্থা নেওয়া হয়।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital