বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৩ আসনে জামায়াতে ইসলামী ও এনসিপির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৮:৫০ পিএম
চাঁদপুর-৩ আসনে জামায়াতে ইসলামী ও এনসিপির মতবিনিময় সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি চাঁদপুর শহর ও সদর উপজেলা কমিটির মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন চাঁদপুর-৩ আসনের এমপি পদপ্রার্থী জননেতা এডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর-৩ আসনের ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) রাত ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উভয় দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা, জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ, সামাজিক স্থিতিশীলতা এবং আগামী দিনের রাজনৈতিক করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর-৩ (সদর–হাইমচর) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া।

Model Hospital

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শহর আমীর এডভোকেট শাহজাহান খান, চাঁদপুর শহর শাখার সেক্রেটারি মো. সাইফুল ইসলাম সবুজ, শহর শাখার সাইফুদ্দিন মোহাম্মদ সালেহ, যুব বিভাগের প্রচার সম্পাদক মোঃ রুবেল মিজি।

এনসিপির  নেতৃবৃন্দের মধ্যে  জেলা আহবায়ক মাহবুব আলম, সদর উপজেলার প্রধান তামিম খান, পৌর কমিটি আহবায়ক শাহআলম মিজি, জাতীয় যুব শক্তির সামসুদ্দিন খন্দকার, জাতীয় ছাত্রশক্তির শিহাব মির্জা সহ জেলা সদর পৌর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় বলেন, দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও সহযোগিতা অপরিহার্য। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এবং জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকল গণতান্ত্রিক শক্তির সঙ্গে আলোচনার মাধ্যমে এগিয়ে যাওয়ার বিকল্প নেই। অপরদিকে এনসিপি নেতৃবৃন্দও গঠনমূলক রাজনীতি ও জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে উভয় পক্ষ ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital