বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে দৈনিক নয়া প্রভাত পত্রিকার কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৯:০৮ পিএম
চাঁদপুরে দৈনিক নয়া প্রভাত পত্রিকার কার্যালয় উদ্বোধন

চাঁদপুরে দৈনিক নয়া প্রভাত পত্রিকার কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে অতিথি বৃন্দ।

‎‎চাঁদপুরে দৈনিক নয়া প্রভাত পত্রিকার র্যালয় উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) বিকালে শহরের হাজী মহসিন রোড চিত্রলেখা মোড় হাজী হাবিবুর রহমান ভিলা সদ্য অনুমতি প্রাপ্ত এই পত্রিকাটির কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
শুরুতে ছিল পবিত্র কোরআন থেকে তেলাওয়াত।
‎
‎আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক নয়া প্রভাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।
‎
শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, পেশাদার সাংবাদিকদের মাধ্যমে পরিচালিত হবে এই সংবাদপত্রটি। এই সংবাদপত্র কোন দল বা ব্যক্তি বিশেষের জন্য নয়। এটি সমাজের সকল মানুষের মুখপাত্র হিসেবে সমান ভাবে কাজ করবে।
‎
‎
এ সময় তিনি নতুন এই পত্রিকাটির পথ চলা এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
‎
‎
দৈনিক নয়া প্রভাত পত্রিকার নির্বাহী সম্পাদক এইচ.এম নিজামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সোহেল রুশদী।
‎
‎
এসময় উপস্থিত ছিলেন, লেখক ও সাংবাদিক এবং দৈনিক নয়া প্রভাত পত্রিকার প্রধান সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম এ লতিফ, চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, চাঁদপুর বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শোয়েবুর রহমান, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নবনিযুক্ত সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এডভোকেট ইয়াসিন ইকরাম চৌধুরী, দৈনিক নয়া প্রভাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জামাল সাকিব, দৈনিক নয়া প্রভাত পত্রিকার আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, শাহজামাল গাজী সোহাগ, ইকবাল হুসাইন, মিজানুর রহমান, দৈনিক শপথ পত্রিকার বার্তা সম্পাদক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, বাংলা টিভির জেলা প্রতিনিধি রহমান রুবেল, এটিএন নিউজ চ্যানেলের জেলা প্রতিনিধি বিল্লাল ঢালী, চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি এস এম সোহেল, মাজহারুল ইসলাম অনিক প্রমূখ।
এছাড়াও স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎
‎
অনুষ্ঠানের শেষপর্যায়ে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নাজির পাড়া আলী রাজা জামে মসজিদের খতিব মাওলানা ইসমাইল হোসাইন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital