কচুয়ায় শীতার্তদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৬:৪৭ পিএম
কচুয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন, উপজেলা নিবার্হী অফিসার মাহমুদুল হাসান রাসেল।
কচুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এতিমখানা, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান রাসেল।
সোমবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বিভিন্ন এতিমখানা ও অসহায় গরিবদের মাঝে ৩ হাজার কম্বল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান রাসেল বলেন,শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয়। সরকার এসব মানুষের কষ্ট লাঘবে নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় কচুয়া উপজেলায় প্রকৃত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাকিবুল ইসলাম বলেন, “প্রকৃত শীতার্ত ও দুস্থ মানুষের তালিকা যাচাই-বাছাই করেই কম্বল বিতরণ করা হচ্ছে, যাতে সরকারের সহায়তা সঠিক মানুষের কাছে পৌঁছায়। শীত মৌসুমে কোনো মানুষ যেন কষ্টে না থাকে, সে লক্ষ্যেই উপজেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।
এসময় কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু নাছির,কচুয়া থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদুল ইসলাম ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ কচুয়া পৌরসভা ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





