বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বিএনপির গ্রুপিংয়ের অবসান, ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৬:৪৮ পিএম
শাহরাস্তিতে বিএনপির গ্রুপিংয়ের অবসান, ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা

চাঁদপুর-৫ (শাহরাস্তি- হাজীগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ।

সোমবার (১২ জানুয়ারি ২০২৬) দুপুরে জেলা বিএনপির সহ-সভাপতি আবদুল মান্নান পাটোয়ারীর মধ্যস্থতায় একটি সভা অনুষ্ঠিত হয়।

এতে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক ও দ্বিধাবিভক্ত নেতাকর্মীরা উপস্থিত হয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষণা দেন।

এ সময় একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন। দলীয় প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা কামাল।

Model Hospital

এছাড়াও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হালিম টিটু, মাওলানা নজরুল ইসলাম, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপম, অধ্যক্ষ আলমগীর কবির পাটোয়ারী, আবুল বাসার, হাবিবুর রহমান পাটোয়ারী, খালেদ মিঠু, আলী আজগর মিয়াজী, সাইফুল করিম মিনার ও কাজী জাহাঙ্গীর আলম একে অপরের সাথে কুশল বিনিময় করেন।

বিএনপির দ্বিধা-বিভক্তি নিরসনে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিমুল্লাহ সেলিম। বিএনপির গ্রুপিং নিরসনের সংবাদ পেয়ে মূহুর্তের মধ্যে সভাস্থলে শতশত নেতাকর্মী উপস্থিত হন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital