শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জের মালীগাঁও সপ্রাবিতে প্রধান শিক্ষকদের গণভোট বিষয়ক অবহিত করন সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৬:৩৮ পিএম
হাজীগঞ্জের মালীগাঁও সপ্রাবিতে প্রধান শিক্ষকদের গণভোট বিষয়ক অবহিত করন সভা

চাঁদপুরের হাজীগঞ্জে গনভোট বিষয়ক অবহিত করন সভা বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব রহমান।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২৭ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে গণভোটের বিষযবস্তু তথা জুলাই সনদ সম্পর্ক জনগনকে অবহিত করন সভা হয়েছে।
মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলার মালীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পালিশারা ক্লাস্টারের মাধ্যমে এ সভা হয়েছে।
এ সময় প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম।
বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসাইন চৌধুরী, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, মো : আবু সাদেক প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন কাঁকৈরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ আহমদ কাঞ্চন।
সভায় গন ভোট, জুলাই সনদ, আগামী নির্বাচনে সচ্চ ভাবে কাজ করা জনগনকে সচেতন করাসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital