বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-২ : স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদার মনোনয়ন বাতিল রাখার শুনানি ১৭ জানুয়ারি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৬:৪৪ পিএম
চাঁদপুর-২ : স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদার মনোনয়ন বাতিল রাখার শুনানি ১৭ জানুয়ারি

চাঁদপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদার আপিল নামঞ্জুর করে মনোনয়নপত্রের বাতিলাদেশ বহাল রাখা হয়েছে। গতকাল ১২ জানুয়ারি আপিল শুনানির তৃতীয় দিনে এই ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

এর আগে, গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত ত্রুটি থাকার কারণে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেন। এরপর ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন তানভীর হুদা।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনে পৃথক আপিল দায়ের করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড.জালাল উদ্দিন। আর এই আপিলের শুনানির তারিখ নির্ধারিত হয়েছে আগামী ১৭ জানুয়ারি।

নির্বাচন কমিশন ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই কার্যক্রম ছিল ৪ জানুয়ারি পর্যন্ত এবং আপিল দায়েরের সময়সীমা ছিল ৫ থেকে ৯ জানুয়ারি। বর্তমানে আপিল নিষ্পত্তির সময়কাল চলছে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

Model Hospital

এদিকে চাঁদপুর-২ আসনে মনোনয়ন সংক্রান্ত ধারাবাহিক এই আপিল প্রক্রিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকেই এখন নজর সংশ্লিষ্টদের।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital