বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে কাচ্চি ডাইন র‌্যাফেল জয়ীদের হাতে আনন্দের পুরস্কার

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৮:৩৩ পিএম
চাঁদপুরে কাচ্চি ডাইন র‌্যাফেল জয়ীদের হাতে আনন্দের পুরস্কার

চাঁদপুর কাচ্চি ডাইন ব্রাঞ্চে র‌্যাফেল বিজয়ীদের হাতে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন ব্রাঞ্চ কর্তৃপক্ষ।

দেশের জনপ্রিয় রেস্টুরেন্ট কাচ্চি ডাইনের উদ্যোগে চাঁদপুর ব্রাঞ্চে স্পেশাল র‌্যাফেল ড্র
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের নিউ মার্কেট এলাকায় অবস্থিত চাঁদপুর কাচ্চি ডাইন ব্রাঞ্চের নিচতলায় এই র‌্যাফেল ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক গ্রাহকের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাচ্চি ডাইনের অপারেশন জিএম মোহাম্মদ সোহেল মাসুদ, প্রতিষ্ঠানটির সিএফও মোঃ ইশতিয়াক মাহমুদ, এইচআর ম্যানেজার ইফতেখায়রুল আলম, চাঁদপুর ব্রাঞ্চের পরিচালক মোঃ ইয়ামিন, ব্রাঞ্চ ম্যানেজার ইমন ইসলাম, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

র‌্যাফেল ড্রটি উপস্থিত অতিথি ও গ্রাহকদের সামনে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনা করা হয়। ড্র শেষে নির্ধারিত বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত বিজয়ীরা জানান, কাচ্চি ডাইনের এমন উদ্যোগ তাদের জন্য আনন্দের পাশাপাশি বিশ্বাসযোগ্যতার প্রতীক। তারা র‌্যাফেল ড্র-এর পুরো প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং কাচ্চি ডাইনের সেবার মান ও গ্রাহকবান্ধব কার্যক্রমের প্রশংসা করেন। বিজয়ীসহ উপস্থিত গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি সফল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।