বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৮:৪৯ পিএম
চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে প্রতিবছর পাবলিক পরীক্ষাগুলোতে ভালো ফলাফল অর্জনকারী হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়।

সোমবার (১২ জানুয়ারি) জেলা শিক্ষা সপ্তাহের সমাপনিতে শিক্ষা অফিসের তত্ত্ববধানে নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়কে ৮ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ঘোষণা করা হয়।

প্রথমে উপজেলা পর্যায়ে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়, তাদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে জেলা পর্যায়ের প্রতিষ্ঠান বাছাই করা হয়।

যেসব বিষয়গুলোতে সাফল্য থাকলে একটি প্রতিষ্ঠানকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়, সেসব নিয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ফারকুল ইসলাম জানান, পাবলিক পরীক্ষার ফলাফল, শিক্ষক শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষকদের যোগ্যতা ও শিখানোর পদ্ধতি, খেলা ধুলায় নৈপুন্য, শিক্ষক শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা, সহপাঠ্যক্রম কার্যক্রমে অংশগ্রহন ও নৈপুন্য, স্কাউট, গার্লস গাইড, যথাযোগ্য মর্যাদায় জাতীয় দিবস পালন ইত্যাদি কার্যক্রমে ভালো অবস্থান থাকলেই একটি প্রতিষ্ঠানকে জেলা শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।

Model Hospital

তিনি আরো বলেন, এর বাইরেও মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান ও ই-লার্নিং পদ্ধতির শিক্ষাদানের বিষয়কেও মূল্যায়ন করা হয়। আর জেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আবার বিভাগীয় কার্যক্রমে অংশ নেয়। সেখানেও একই বিষয়ের ওপর প্রতিযোগিতা হয়ে থাকে।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার বিষয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ফারুকুল ইসলাম আরও বলেন, ‘আমি চাই জেলার সবগুলো বিদ্যালয় এভাবে এগিয়ে আসুক। একজনের দেখাদেখি যদিও অন্যরাও প্রতিষ্ঠানের উন্নয়নের দিকে নজর দেয় তাহলেই এ প্রতিযোগিতার সার্থকতা পাবে। শ্রেষ্ঠ হওয়ার জন্যে আমি আমার বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ সবার সম্মিলিত প্রচেষ্টা আর আন্তরিকতায় এগিয়ে যায় একটি প্রতিষ্ঠান।’

বিদ্যালয়টি ১৯২৮ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি ৭ বার মেঘনা নদীর ভাঙ্গনের কবলে পরে বর্তমানে হাইমচর উপজেলার জনতা বাজারের পূর্ব পাশে অবস্থিত।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital