বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ আসনে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৯:৪৮ পিএম
ফরিদগঞ্জ আসনে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই প্রার্থীকে শোকজ করা হয়েছে। অভিযুক্তরা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ এবং জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং ফেনী সিভিল জজ আদালতের বিচারক সবুজ হোসেন এ সংক্রান্ত আদেশ প্রদান করেন।
আদালতের আদেশ সূত্রে জানা যায়, অভিযুক্ত দুই প্রার্থী তাদের নিজ নিজ ফেসবুক পেজে এমন কিছু পোস্ট করেছেন, যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর সুস্পষ্ট লঙ্ঘনের শামিল।
বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের ভেরিফায়েড ফেসবুক পেজ “Lion Md Harunur Rashid” থেকে গত ৬ জানুয়ারি একটি ছবি ও ধানের শীষ প্রতীক সম্বলিত পোস্টার প্রকাশ করা হয়। পোস্টটিতে ‘হারুন ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’ শিরোনাম যুক্ত ছিল।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর ফেসবুক আইডি “Billal Hossain Miaji” থেকে গত ৭ জানুয়ারি একটি ছবি ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সংবলিত পোস্ট প্রকাশ করা হয়।
পোস্টটিতে লেখা ছিল— ‘১২ তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন’। এছাড়া ‘বিল্লাল মিয়াজী ভাইয়ের সমর্থক গোষ্ঠী’ নামক একটি ফেসবুক পেজ থেকেও নিয়মিতভাবে একই ধরনের নির্বাচনী প্রচারণামূলক পোস্ট প্রকাশ করা হচ্ছিল।
উল্লিখিত বিষয়গুলো চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির নজরে এলে বিষয়টি আদালতের বিবেচনায় আসে।
আদালত মনে করেন, এসব কর্মকাণ্ড জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৩ ও ১৮ নম্বর বিধির লঙ্ঘন। পাশাপাশি বিধি ২৭ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯১খ (৩) (ক) অনুচ্ছেদ অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ।
এ প্রেক্ষিতে আদালত উভয় প্রার্থীকে কারণ দর্শানোর নোটিস প্রদান করেন এবং আগামী ১৯ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে স্বশরীরে অথবা তাদের উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital