বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে হাঁস কিনতে গিয়ে ওজনে কারচুপি ধরলেন পুলিশ সুপার, ২ জনের জেল

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১২:১৩ এম
চাঁদপুরে হাঁস কিনতে গিয়ে ওজনে কারচুপি ধরলেন পুলিশ সুপার, ২ জনের জেল

চাঁদপুর শহরের পালবাজারে হাঁস বিক্রির সময় ওজনে কারচুপি করতে গিয়ে পুলিশ সুপারের হাতে ধরা পড়েছেন দুই

অসাধু ব্যবসায়ী। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে পালবাজারে চাঁদপুরের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের সাথে এই প্রতারণার ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত হাঁস বিক্রেতারা হলেন আফজাল সরকার (৩০) ও জিল্লুর রহমান (২৫)।

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাতে নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান পাল বাজারে হাঁস কিনতে যান। তিনি ৬টি হাঁস পছন্দ করলে বিক্রেতারা সেগুলোর ওজন ৯ কেজি ১০০ গ্রাম বলে দাবি করেন। ওজনে সন্দেহ হওয়ায় পুলিশ সুপার নিজেই পরিমাপক যন্ত্রটি পরীক্ষা করেন এবং সেখানে ওজনের পাথর বা বাটখারার পরিবর্তে ভারী লোহার পাত ব্যবহার করার বিষয়টি দেখতে পান।

Model Hospital

তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে অবহিত করেন। খবর পেয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালতে অভিযুক্তরা ওজনে কারচুপির বিষয়টি স্বীকার করেন। এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৬০ ধারায় আফজাল সরকারকে ৮ হাজার টাকা ও জিল্লুর রহমানকে ২ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উভয়কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে পালবাজারের ব্যবসায়ী নেতা মনির হোসেন জানান, ঘটনার সত্যতা পাওয়ার পর বাজার কমিটির নেতৃবৃন্দের সিদ্ধান্তে প্রতারণার দায়ে অভিযুক্তদের হাঁস-মুরগির দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital