বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন ১৫ শতাধিক মানুষ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৯:১৬ পিএম
হাজীগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন ১৫ শতাধিক মানুষ

হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় এক অসহায় বৃদ্ধার স্বাস্থ্য পরীক্ষা করছেন সেনাবাহিনীর একজন চিকিৎসক। বৃহস্পতিবার দিনব্যাপী এই কার্যক্রমে দেড় হাজারেরও বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।

চাঁদপুরের হাজীগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।

​সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং ২১ বীর-এর সহায়তায় এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলে এই কার্যক্রম। এতে হাজীগঞ্জ ও আশপাশের এলাকার মোট ১ হাজার ৫৩১ জন নারী, পুরুষ ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

​চিকিৎসা সেবার পাশাপাশি এদিন নয়টি ছোট অস্ত্রোপচার (মাইনর সার্জারি) অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করা হয়।

Model Hospital

​বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সেবা নিতে আসা এক বৃদ্ধ বলেন, “টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছিলাম না। আজ সেনাবাহিনীর কল্যাণে বড় ডাক্তার দেখালাম এবং অনেক দামী ওষুধও ফ্রি পেলাম।”

​সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্যাম্পেইন শুধু একটি চিকিৎসা কার্যক্রম নয়, বরং সাধারণ মানুষের প্রতি সেনাবাহিনীর ভালোবাসা, দায়িত্ববোধ ও মানবিক চেতনারই একটি অংশ। এ অঞ্চলের দরিদ্র ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবায় সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital