বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণা: জনসাধারণকে সতর্ক করলো ফরিদগঞ্জ সেনাক্যাম্প

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১০:০৬ পিএম
সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণা: জনসাধারণকে সতর্ক করলো ফরিদগঞ্জ সেনাক্যাম্প
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও প্রতারণার ঘটনায় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ফরিদগঞ্জ সেনাক্যাম্প কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ সেনাক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান।
তিনি জানান, সম্প্রতি চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় একটি কুচক্রী মহল বাংলাদেশ সেনাবাহিনীর নাম ব্যবহার করে প্রতারণা ও চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে—এমন অভিযোগ সেনাক্যাম্পের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী নীতি ও আদর্শের বাইরে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়।
সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান আরও বলেন, কেউ যদি সেনাবাহিনী, ফরিদগঞ্জ সেনাক্যাম্প অথবা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে চাঁদাবাজি কিংবা প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তা সম্পূর্ণভাবে অপরাধমূলক। এ ধরনের ব্যক্তিকে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।