বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর সভাপতি নাছির, সম্পাদক বায়জিদ 

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১০:১৯ পিএম
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর সভাপতি নাছির, সম্পাদক বায়জিদ 
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ই জানুয়ারি) বিকালে শহরের ওয়ারলেস বাজার জামেয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসা মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখা।
সংগঠনের সদর উপজেলা সভাপতি নাছির উল্লাহ বাহাদুর এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হোসাইন বায়জিদ এর সঞ্চালনায় উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি ছাত্রনেতা কে এম মাসুদুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ সাধনে কাজ করে। শিক্ষার্থীদের মাঝে ইসলামবোধ জাগ্রতকরণে এবং কল্যাণমুখী মানসিকতা গঠনে কার্যকর ভূমিকা পালন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে ইসলামের সৌন্দর্য দেশবাসীকে অনুধাবন করানোর জন্য আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিজয় নিশ্চিত করতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা করবে ইনশাআল্লাহ।।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাবেক সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক এইচ এম নিজাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আল আমিন।
এসময়ে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার দায়িত্বশীলবৃন্দ এবং চাঁদপুর সদর উপজেলার সকল ইউনিয়ন, ওয়ার্ডের কর্মী সদস্যবৃন্দ।
সম্মেলন শেষে প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলনের সদর উপজেলার ২০২৬ শেসনের কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নাছির উল্লাহ বাহাদুর সহ-সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক:হোসাইন বায়জিদ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।