বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রামপুরে শিক্ষাবৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আলোর দিশারী যুব ফাউন্ডেশন

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১০:২৬ পিএম
রামপুরে শিক্ষাবৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আলোর দিশারী যুব ফাউন্ডেশন
চাঁদপুর সদর উপজেলার রামপুরে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মেধা ও মননশীলতা বিকাশে আলোর দিশারী যুব ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় ইউনিয়নের বদরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশারী যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য শাহাদাত জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন পাটওয়ারী।
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল হোসেন সোহেল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের শুভাকাঙ্ক্ষী কামরুল ইসলাম সোহেল, রামপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও বদরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন পাঠান, হাজীগঞ্জ মডেল কলেজের শিক্ষক কাউছার পাটওয়ারী রুবেল, পল্লী শিশু একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর মিজি।
পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মহসিন গাজী, মিলন মোল্লা, নুরু পাটোয়ারী, বিদ্যাঘর পাঠাগার এর সভাপতি কবির হোসেন, মাওলানা আব্দুল হাই মানুরী, প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সহ সভাপতি জুয়েল হাজী, সাধারন সম্পাদক মোঃ মাসুদ হোসেন, মানুষের কথা পেজের এ্যাডমিন সোহেল আহমেদ, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আনিসুর রহমান মামুন ও হাবিবুর রহমান হিমেল সহ ইউনিয়ন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।
জানা যায়, গত বছরের ১৯ ডিসেম্বর আলোর দিশারী যুব ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পরীক্ষায় ইউনিয়নের ১৯ টি প্রাইমারী শিক্ষাপ্রতিষ্ঠানের ২য় শ্রেনী থেকে ৫ম শ্রেণির ৩৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এবং গত ৯ জানুয়ারি ফলাফল ঘোষণা করা হয়। এতে সাধারণ গ্রেডে ২০ জন ও ট্যালেন্টপুলে ৪ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। ‎
সংগঠনের সংশ্লিষ্টরা বলেন, স্বেচ্ছাসেবী এই সংগঠনটি সামাজিক ও মানবিক কার্যক্রমের পাশাপাশি কোমলমতি শিশুদের নিয়ে এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।