বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বানে চাঁদপুরে জামায়াতের লিফলেট বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১০:৪২ পিএম
১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বানে চাঁদপুরে জামায়াতের লিফলেট বিতরণ

আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বানে চাঁদপুর শহরের ১৪নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল থেকে বাবুর হাট বাজারসহ ১৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং গণভোটের গুরুত্ব সম্পর্কে অবহিত করেন।

কর্মসূচিতে অংশ নেন চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরেন।

এডভোকেট শাহজাহান মিয়া বলেন, “গণভোটের মাধ্যমে জনগণ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সুযোগ পাবে। একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে সচেতনভাবে ভোটকেন্দ্রে গিয়ে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানাচ্ছি।

Model Hospital

তিনি আরও বলেন, “শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে জনমত গঠনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর শহর জামায়াতের সরকারি সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ খান, ১৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও তরপুরচন্ডী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশী, ওয়ার্ড সেক্রেটারি মাওলানা আব্দুল মাজেদ, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হাই লাভলু, সেক্রেটারি সাইফুদ্দিন সালেহ, শহর শিবিরের অর্থ সম্পাদক রাশেদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে এই গণভোট একটি ঐতিহাসিক সুযোগ।

তারা শান্তিপূর্ণ পরিবেশে গণসংযোগ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সর্বস্তরের জনগণকে গণভোটে অংশগ্রহণের মাধ্যমে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital