বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ব্লাড ডোনার গ্রুপ ডাকাতিয়ার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১১:২৪ পিএম
শাহরাস্তিতে ব্লাড ডোনার গ্রুপ ডাকাতিয়ার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাহরাস্তিতে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার গ্রুপ ডাকাতিয়া দক্ষিণ পাড়ের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে শাহরাস্তি উপজেলার চেড়িয়ারা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে স্বেচ্ছাসেবক মিলনমেলা, আলোচনা সভা, সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান এবং কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল কালামের সভাপতিত্বে এবং কলেজ শাখার আইসিটি বিভাগের প্রভাষক মো. শাহজামালের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন পরিষদ সচিব মো. আবদুল মান্নান, সমাজসেবক আলী হায়দার মজুমদার, মো. নূরুল আজম সোহাগ, সাংবাদিক রাফিও হাসান হামজা, রিজন পাটোয়ারী, শিক্ষক মো. আবু তাহের বাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Model Hospital

আলোচনা সভা শেষে সংগঠনের কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রায়হান উদ্দিন, কাউসার ইসলাম, এজেন্ট ব্যাংকিং ব্যাংক এশিয়া শোরসাক শাখার পরিচালক নিয়াজুর রহমান, মেঘা মার্ট বিডির পরিচালক মাহাবুবুল আলম, আবুল কাশেম, জহির রায়হানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।