বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শো-কজের জবাব দিলেন ফরিদগঞ্জের দু’প্রার্থী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৯:৪১ পিএম
শো-কজের জবাব দিলেন ফরিদগঞ্জের দু’প্রার্থী

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াত-বিএনপির দুই প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় কারণ দর্শানোর নোটিশ দেয় সিভিল জজ। তারই প্রেক্ষিতে নির্ধারিত তারিখ ও সময়ে আদালতে উপস্থিত হয়ে ওই দুই প্রার্থীর পক্ষে নি:শর্ত ক্ষমা চাওয়া হয়।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সিভিল জজ ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনি এলাকার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সবুজ হোসেন এর আদালত থেকে এই তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৪ আসনের প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজীর পক্ষে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জবাব দেন আইনজীবী কাদের খান এবং বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনুর রশীদের পক্ষে জবাব দেন নাছির উদ্দিন পাটোয়ারী।

উভয় প্রার্থীর প্রতিনিধি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং একই সাথে অঙ্গীকার করেন পরবর্তীতে আর আচরণবিধি লঙ্ঘন করবেন না। যার ফলে বিচারক তাদের অপরাধ থেকে অব্যাহতি দেন।

Model Hospital

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় এর আগে গত ১৪ জানুয়ারি (বুধবার) উল্লেখিত বিচারকের আদালত থেকে এই দুই প্রার্থীকে শো-কজ করেন। উভয় প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারনা চালান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital